উপেক্ষার পরও দমে যাননি মহম্মদ সামি, ইতিহাস লিখে আগরকরের মুখের উপর দিলেন জবাব - 24 Ghanta Bangla News
Home

উপেক্ষার পরও দমে যাননি মহম্মদ সামি, ইতিহাস লিখে আগরকরের মুখের উপর দিলেন জবাব

Spread the love

এর আগে এই রেকর্ড ছিল জোফ্রা আর্চারের (Jofra Archer) দখলে। তিনি পাঁচ বার নিজের স্পেলের প্রথম বলেই উইকেট নিয়েছিলেন। এ বার সেই রেকর্ড ভেঙে সামি IPL-এর ইতিহাসে প্রথম বোলার হিসেবে ছয় বার এই কীর্তি গড়লেন।

চোট সারিয়ে দুরন্ত ছন্দে সামি

গত মরশুমে সানরাইজার্স হায়দরাবাদের (SRH) হয়ে খুব ভালো সময় কাটেনি মহম্মদ সামির। এর পর লখনৌ সুপার জায়ান্টস তাঁকে দলে নেয়। তার আগে চোটের কারণে দীর্ঘ দিয়ে মাঠের বাইরে থাকতে হয়েছিল ভারতীয় এই পেসারকে।

অনেকদিন রিহ্যাবের মধ্যে থাকার পর তিনি আবার মাঠে ফেরেন। ঘরোয়া ক্রিকেটে বাংলার (Bengal) হয়ে দারুণ পারফরম্যান্স করেন সামি। রঞ্জি ট্রফি (Ranji Trophy), বিজয় হাজারে ট্রফি (Vijay Hazare Trophy) এবং সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে (Syed Mushtaq Ali Trophy) নিয়মিত উইকেট নিয়ে তিনি নিজের ছন্দে ফেরার ইঙ্গিত দেন।

২০২৬ সালের IPL মরশুমেও তাঁর পারফরম্যান্স যথেষ্ট ভালো ছিল। ১৩ ম্যাচে ১২টি উইকেট নিয়েছেন তিনি। আগের মরশুমে তার খরুচে বোলিং নিয়ে সমালোচনা হয়েছিল, কিন্তু এ বার সেই জায়গায় অনেক উন্নতি দেখা গিয়েছে। বিশেষ করে পাওয়ার প্লেতে তিনি ভালো বোলিং করেছেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *