১৩ ম্যাচে মাত্র ৪ উইকেট, ২০২৬ সালের IPL-এ মুখ পুড়ল বুমরার
২০২৬ সালের IPL মরশুম জশপ্রীত বুমরার জন্য হতাশাজনক হয়ে রইল। মুম্বইয়ের এই তারকা জোরে বোলার ১৩ ইনিংসে মাত্র ৪টি উইকেট নিয়ে অভিযান শেষ করেছেন, যা তাঁর প্রতিযোগিতার ইতিহাসে সবচেয়ে খারাপ পারফরম্যান্স। এর আগে ২০১৪ সালে ১১ ম্যাচে ৫ উইকেট পেয়েছিলেন তিনি। IPL-এর দীর্ঘ কেরিয়ারে এই নিয়ে মাত্র দ্বিতীয় বার ১০টির বেশি ম্যাচ খেলে এক অঙ্কের উইকেট নিয়ে মরশুম শেষ করলেন বুমরা।