ফলতার পরে এ বার নন্দীগ্রাম, ব্যবধান বাড়ানোর টার্গেট! কী বললেন শুভেন্দু?
২০২১ সালের ব্যবধান ছিল ১,৯৫৬। ২৬-এর নির্বাচনে সেই ব্যবধান হলো ৯, ৬৬৫টি ভোট। নন্দীগ্রামে হ্যাটট্রিক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি পূর্ব মেদিনীপুর
জেলার ১৬টি আসনেই জয় পেয়েছেন বিজেপি প্রার্থীরা। ভোটের হার ৫৬ শতাংশ। রবিবার নন্দীগ্রামে সংবর্ধনা সভায় শুভেন্দু কর্মী, সমর্থদের বললেন, ‘আমি যা কথা দিয়েছি, সব কথা অক্ষরে অক্ষরে এখন করার দায়িত্ব আমার।’ নন্দীগ্রাম ছেড়ে ভবানীপুর আসনের বিধায়ক হিসেবে শপথ নিলেও শুভেন্দুর আশ্বাস, এই মাটির সঙ্গে তিনি ‘ছিলেন, আছেন, থাকবেন।’