রোজ বাথরুমে ভিনিগার ছড়ান, রোগমুক্ত জীবন কাটবে
কমোডের চারপাশ পরিষ্কার রাখা জরুরি কেন?
কমোডের চারপাশের মেঝেটি হলো জীবাণু বা ব্যাকটেরিয়া বৃদ্ধির মূল কেন্দ্র। দু’টো টাইলসের মাঝে যে খাঁজ থাকে এবং কমোডের পেছনের সরু ও চাপা জায়গা রয়েছে, সেগুলো হলো ব্যাকটেরিয়ার বাসা বাঁধার জন্য একদম উপযুক্ত। ওই সব খাঁজে সর্বক্ষণ জল জমে থাকে। তাই সেখানে জীবাণু দ্রুত বৃদ্ধি পায়।
অধিকাংশ মানুষই এই খাঁজের দিকে নজর দেন না। তাই টাইলস, কমোড পরিষ্কারের পরেও বাথরুম থেকে দুর্গন্ধ বেরোতে থাকে। আর টাইলস, কমোড পরিষ্কারের সময়ে এই জায়গাগুলো বাদ চলে যায়। এই অংশগুলো ব্রাশ বা স্পঞ্জ দিয়ে পরিষ্কার করা যায়। কিন্তু ওই ব্রাশ বা স্পঞ্জ পুনরায় ধুলে ওই জল আবার বাথরুমের মেঝে বা বেসিন ছড়িয়ে পড়ে। অর্থাৎ, লাভ কিছুই হয় না।