LSG-র শেষ ম্যাচে ভাগ্য খুলল অর্জুনের, দলের নিয়মরক্ষার ম্যাচেই অগ্নিপরীক্ষা তেন্ডুলকরের
নতুন সুযোগ, নতুন দায়িত্ব লখনৌয়ের হয়ে
২৬ বছরের অর্জুন বাঁহাতি সিম বোলার হিসেবে লখনৌ দলে নতুন বিকল্প হয়ে উঠেছেন। এই মরশুমে তাঁকে একাদশের বাইরেই রাখা হয়েছিল। IPL-এ এখনও পর্যন্ত তাঁর রেকর্ড ৫ ম্যাচে ৩ উইকেট এবং ইকোনমি রেট ৯.৩৭।
ঘরোয়া ক্রিকেটে তিনি গোয়ার (Goa) হয়ে খেলেন। সেখানে তিনি ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই নিজেকে তৈরি করেছেন। রঞ্জি ট্রফিতে অভিষেকেই শতরান করেছেন এবং প্রথম শ্রেণির ক্রিকেটে পাঁচ উইকেট নেওয়ার নজিরও রয়েছে তাঁর।
লখনৌয়ের জন্য এই ম্যাচটা ছিল মরশুমের শেষ সুযোগের মতো। প্লে-অফ থেকে ছিটকে যাওয়ার পর তারা এমন খেলোয়াড়দের সুযোগ দিচ্ছে, যারা পুরো মরশুমে কম ম্যাচ খেলেছেন বা একটিও ম্যাচ খেলেননি। সেই তালিকাতেই রয়েছেন অর্জুন।