সারা দেশে ১০০ শিল্প পার্ক, Bhavya প্রকল্পে বড় স্বপ্ন দেখালেন মন্ত্রী - 24 Ghanta Bangla News
Home

সারা দেশে ১০০ শিল্প পার্ক, Bhavya প্রকল্পে বড় স্বপ্ন দেখালেন মন্ত্রী

Spread the love

গোটা ভারতে শিল্পের জোয়ার আনার ভাবনা। সারা দেশে তৈরি হবে ১০০টি শিল্প পার্ক (Industrial park)। এমনই আশা জোগালেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযুূষ গয়াল। শনিবার Bhavya (Bharat Audyogik Vikas Yojna) যোজনার ঘোষণা করেছেন তিনি, এই যোজনার অধীনেই গড়ে তোলা হবে শিল্প পার্ক।

শনিবার সাংবাদিক বৈঠকে পীযূষ গয়াল জানান, এই প্রকল্পের জন্য ৩৩,৬৬০ কোটি টাকার পরিকল্পনা (Financial Outlay) হয়েছে। মূলত ম্যানুফ্যাকচারিং শিল্প, ইনভেস্টমেন্টহাব তৈরির ভাবনা রয়েছে। এই কাজের জন্য রাজ্য সরকারগুলির সঙ্গে গাঁটছড়া বাঁধবে কেন্দ্র। Plug and Play ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করা হবে, অর্থাৎ আগে থেকে পরিকাঠামো তৈরি থাকবে যাতে কোনও সংস্থা দ্রুত উৎপাদন শুরু করতে পারে। মন্ত্রী আরও জানান, প্রায় দু’মাস আগে কেন্দ্রীয় মন্ত্রিসভা এই প্রকল্পে অনুমোদন দিয়েছে।

তিনি জানান, শিল্পোন্নয়নকে উৎসাহ দিতে রাজ্যগুলির কাছ থেকেও ইতিবাচক পরিবেশ প্রত্যাশা করছে কেন্দ্র। মন্ত্রী বলেন, ‘আমরা আশা করছি, শিল্প গড়ে তোলার জন্য রাজ্যগুলি আকর্ষণীয় পরিবেশ তৈরি করবে।’

প্রকল্পের বাস্তবায়ন নিয়েও বিস্তারিত জানিয়েছেন পীযূষ গয়াল। প্রকল্পের প্রথম ধাপে আগামী দু’মাসের মধ্যে ২০টি শিল্প পার্কের কাজ শুরু করা হবে। এরপরের দু’মাসে আরও ৩০টি পার্ক গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *