'বিজেপি করলে জানাজায় নামাজ পড়া যাবে না!' গাজোলে হুমকি মৌলবাদীদের - 24 Ghanta Bangla News
Home

‘বিজেপি করলে জানাজায় নামাজ পড়া যাবে না!’ গাজোলে হুমকি মৌলবাদীদের

Spread the love

মালদা: মালদা জেলার গাজোল থানা এলাকায় ছড়াল চাঞ্চল্য। (Gazole)৪ জন মুসলিম বিজেপি কর্মীকে হুমকি দিচ্ছে কিছু মৌলবাদী। অভিযোগকারীদের দাবি, কিছু ইসলামপন্থী ব্যক্তি তাঁদের ধর্মীয় অধিকার কেড়ে নেওয়ার হুমকি …

মালদা: মালদা জেলার গাজোল থানা এলাকায় ছড়াল চাঞ্চল্য। (Gazole)৪ জন মুসলিম বিজেপি কর্মীকে হুমকি দিচ্ছে কিছু মৌলবাদী। অভিযোগকারীদের দাবি, কিছু ইসলামপন্থী ব্যক্তি তাঁদের ধর্মীয় অধিকার কেড়ে নেওয়ার হুমকি দিয়েছেন। বলা হয়েছে, মসজিদে নামাজ পড়তে দেওয়া হবে না এবং তাঁদের পরিবারের কারও জানাজায় কেউ শরিক হবেন না। এই ঘটনায় এলাকায় ছড়িয়েছে উত্তেজনা।

অভিযোগকারী চারজন বিজেপি কর্মী হলেন আজাহার হোসেন, হালিম আনসারি, সামশুল হক ও মাসিদুর রহমান। তাঁরা গাজোল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, কয়েকজন ব্যক্তি তাঁদের বিজেপির সঙ্গে যুক্ত থাকার কারণে নানাভাবে হুমকি দিচ্ছেন। শুধু রাজনৈতিক বিরোধিতা নয়, ধর্মীয়ভাবে একঘরে করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে।

আরও দেখুনঃ৪ মে নির্ধারণ হতে পারে বাংলার ভবিষ্যৎ, কোন দিকে যাবে রাজ্য?

একজন অভিযোগকারী আজাহার হোসেন বলেন, “আমরা সাধারণ মুসলিম পরিবারের সন্তান। রাজনীতি করি বলে আমাদের ধর্ম পালনের অধিকারও কেড়ে নিতে চাইছে কিছু লোক। এটা মেনে নেওয়া যায় না।”স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি গাজোলের একটি গ্রামে ঘটেছে। বিজেপি কর্মীরা এলাকায় দলের হয়ে সংগঠন করার চেষ্টা করছিলেন। এরপরই কয়েকজন ব্যক্তি তাঁদের সতর্ক করে দেন এবং বলেন, “বিজেপি করলে মসজিদে ঢুকতে দেব না, জানাজায়ও কেউ যাবে না।”

হালিম আনসারি বলেন, “আমরা কোনো ধর্মবিরোধী কাজ করিনি। শুধু একটা রাজনৈতিক দলের সদস্য হিসেবে কাজ করছি। কিন্তু কিছু মানুষ এটাকে ধর্মের সঙ্গে জুড়ে দিয়ে আমাদের চাপে ফেলতে চাইছে। প্রশাসন যদি না দেখে, তাহলে আমাদের পরিবারগুলো বিপদে পড়বে।” সামশুল হক ও মাসিদুর রহমানও একই ধরনের আশঙ্কা প্রকাশ করেছেন। তাঁরা জানিয়েছেন, পরিবারের সদস্যরা ভয়ে আছেন।

বিশেষ করে বয়স্ক মানুষজন এই হুমকিতে মানসিক চাপে রয়েছেন।গাজোল থানার পুলিশ অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে। এখনও কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানা গেছে। পুলিশের এক আধিকারিক বলেন, “অভিযোগটি গুরুতর। আমরা সব পক্ষের বক্তব্য শুনছি। শান্তি বজায় রাখতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।”

মালদা জেলায় বিগত কয়েক বছর ধরে রাজনৈতিক ও সাম্প্রদায়িক উত্তেজনার আবহ। বিশেষ করে সম্প্রতি কালিয়াচকের ঘটনা রাজ্যের যথেষ্ট ব্যাহত করেছে। এই এলাকায় মুসলিম জনসংখ্যা উল্লেখযোগ্য। এর মধ্যে কিছু মুসলিম যুবক বিজেপিতে যোগ দিয়ে সক্রিয় হচ্ছেন। এটাকে কেউ কেউ চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। বিজেপি জেলা নেতৃত্ব এই ঘটনার তীব্র নিন্দা করেছে। তাঁরা বলছেন, এটা ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা। দলের পক্ষ থেকে দ্রুত বিচারের দাবি জানানো হয়েছে।

ভিডিও নিউজ দেখুন

https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *