Strong Room Controversy: ড্যাশবোর্ডে লোগো, পিছনে লেখা এক্স আর্মি, সাখাওয়াতের স্ট্রং রুমে কার গাড়ি? - Bengali News | Mysterious car entered Strong room at Kolkata sakhawat memorial school, TMC alleges - 24 Ghanta Bangla News
Home

Strong Room Controversy: ড্যাশবোর্ডে লোগো, পিছনে লেখা এক্স আর্মি, সাখাওয়াতের স্ট্রং রুমে কার গাড়ি? – Bengali News | Mysterious car entered Strong room at Kolkata sakhawat memorial school, TMC alleges

Spread the love

স্ট্রং রুম ঘিরে বিতর্কImage Credit: TV9 Bangla

কলকাতা: ফের বিতর্কে স্ট্রং রুম। সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুলে কার গাড়ি ঢুকল, এই প্রশ্ন তুলে বিতর্ক তৈরি হল রবিবার সকালে। কার্যত দূর্গে পরিণত হয়েছে এই স্কুল। ত্রি স্তরীয নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। ঘিরে রয়েছে কেন্দ্রীয় বাহিনী থেকে পুলিশ। সেখানেই একটি গাড়ি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে।

গণনার ঠিক আগের দিন কী হল?

ভিতরে বিজেপি এবং তৃণমূলের এজেন্ট সবসময় পাহারায় বসে রয়েছে। অদূরে থিয়েটার রোডের মুখে গার্ডরেলের বাইরে খিদিরপুর থেকে আসা বাসিন্দারা পাহারা দিচ্ছেন। বেআইনিভাবে কেউ ঢুকছে কি না ভিতরে, সেদিকে নজর রয়েছে সবার। এরই মধ্যে সকাল ঠিক সাড়ে ১১টার কাছাকাছি সময়ে একটি টাটা সুমো লর্ড সিনহা রোডের ভিতরে ঢোকে।

অভিযোগ, গাড়ির পিছনে এক্স আর্মি লেখা ছিল। আর ড্যাশবোর্ডে ছিল বিজেপির প্রতীক। আর তা নিয়েই গোলমালের সূত্রপাত। তাদের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী এবং কলকাতা পুলিশের সামনে দিয়ে গাড়ি ঢুকে যাচ্ছে, অথচ কেউ কিছুই বলেনি। পরে সেই গাড়িটি বেরিয়ে যেতে দেখা যায়।

সাখাওয়াতে গিয়েছিলেন মমতাও

বৃহস্পতিবার রাতে সাখাওয়াত মেমোরিয়ালে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইভিএম কারচুপির অভিযোগ তুলেছিলেন তিনি। যদিও কমিশনের তরফে অভিযোগ অস্বীকার করা হয়। প্রায় চার ঘণ্টা ভিতরে ছিলেন তিনি। পরে বেরিয়ে এসে জানান, নিরাপত্তা জোরদার করতে হবে। প্রয়োজনে নিজের নিজের ইভিএম পাহারা দেওয়ার পরামর্শ দেন তৃণমূল প্রার্থীদের। সংবাদমাধ্যমের জন্য সিসিটিভি দেখার একটা জায়গা করে দেওয়া উচিত বলেও মনে করেন তিনি।

এরপরই ত্রি-স্তরীয় নিরাপত্তায় মুড়ে দেওয়া হয় সাখওয়াতের স্ট্রং রুম। ভিতরেও কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারি চলে। এদিকে, পুলিশের তরফেও পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে। স্কুলের ২০০ মিটারের মধ‍্যে স্থানীয়দের গাড়ি ছাড়া অন‍্যদের প্রবেশ নিষেধ রয়েছে। ২০০ মিটারের মধ‍্যে ঢুকতে হলে দেখাতে হচ্ছে পরিচয় পত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *