একাধিক অভিযোগ, চঞ্চল খাঁড়ার সাত দিনের পুলিশ হেফাজত
এই সময়, তমলুক: ফের তমলুক পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূলের প্রাক্তন দাপুটে নেতা চঞ্চল খাঁড়াকে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিলেন বিচারক। শুক্রবার তাঁকে তমলুক আদালতে তোলা হয়। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে একাধিক প্রতারণা, জবরদখল, তোলাবাজি ও হুমকির অভিযোগ সামনে আসতে শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক চিকিৎসককে হেনস্থা, মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগের ভিত্তিতে প্রথমে গ্রেপ্তার করা হয় চঞ্চল খাঁড়াকে। চলতি মাসের ১৫ তারিখ তাঁকে গ্রেপ্তার করে তমলুক থানার পুলিশ। সে দিন তমলুক আদালতে তোলা হলে বিচারক সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।