West Asia Crisis: ২০০ পেট্রোকেমিক্যাল পণ্যের দেশীয় উৎপাদনে জোর কেন্দ্রের
DPIIT-এর তালিকায় থাকা বেশিরভাগ পণ্যই বিভিন্ন শিল্পে ব্যবহৃত গুরুত্বপূর্ণ কাঁচামাল। এর মধ্যে রয়েছে পিভিসি, পলিথিন, পলিপ্রোপিলিন, পলিস্টিরিন, এবিএস-এর মতো উপাদান। এগুলি প্যাকেজিং, নির্মাণ, অটোমোবাইল, কৃষি, টেক্সটাইল এবং রং শিল্পে ব্যাপক ভাবে ব্যবহৃত হয়। এই সব পণ্যের সরবরাহে সমস্যা হলে FMCG, ই-কমার্স এবং নির্মাণ শিল্পে সরাসরি প্রভাব পড়তে পারে।