TMC Councilor Arrested: দাবাং মুডে পুলিশ, গ্রেফতার সুজিত ঘনিষ্ঠ আরও এক দাপুটে কাউন্সিলর | Police in 'Dabang' Mode, Another Influential Councilor, a Close Associate of Sujit Arrested - 24 Ghanta Bangla News
Home

TMC Councilor Arrested: দাবাং মুডে পুলিশ, গ্রেফতার সুজিত ঘনিষ্ঠ আরও এক দাপুটে কাউন্সিলর | Police in ‘Dabang’ Mode, Another Influential Councilor, a Close Associate of Sujit Arrested

Spread the love

গ্রেফতার আরও এক কাউন্সিলর Image Credit: TV 9 Bangla

কলকাতা: রাজ্যে পালাবদলের পর থেকেই একের পর এক গ্রেফতারি। একেবারে দাবাং মুডে পুলিশ। পুলিশের র‌্যাডারে তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতা। এবার দক্ষিণ দমদমে প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু ঘনিষ্ঠ পার্থ ভার্মা ওরফে টিংকু-কে গ্রেফতার করেছে লেকটাউন থানার পুলিশ। ধৃত টিংকু আবার দক্ষিণ দমদম পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা চেয়ারম্যান-ইন-কাউন্সিলের পদে রয়েছেন। তাঁর এই আচমকা গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। 

পুলিশ সূত্রে জানা গেছে, মূলত ২০২১ সালের বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে দক্ষিণদাড়ি এলাকায় একটি দোকান জোর করে দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি করার অভিযোগ রয়েছে। পাশাপাশি সেই সময় একাধিক বিরোধী দলের কর্মী-সমর্থকদের উপর হামলা-হেনস্থা করার অভিযোগও রয়েছে। দীর্ঘদিন ধরেই এই বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত চালাচ্ছিল পুলিশ। অবশেষে গ্রেফতার। 

সাম্প্রতিক সময়ে রাজ্যের প্রাক্তন শাসকদল তৃণমূল কংগ্রেসের একাধিক জনপ্রতিনিধি ও কাউন্সিলরের গ্রেফতারের তালিকায় এই নতুন সংযোজনে যে ঘাসফুল শিবিরের অস্বস্তি বেশ খানিকটা বাড়ছে তা বলার অপেক্ষা রাখে না। এর আগে বিধাননগর পৌর নিগমের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী, ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশোভন মণ্ডল এবং ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন পোদ্দারকে একাধিক অভিযোগে পাকড়াও করেছে পুলিশ। এবার গ্রেফতার সুজিত বসুর অন্যতম ছায়া সঙ্গী। তাতেই চলছে চর্চা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *