ISL জয়ের পর লাল-হলুদে বিশেষ আয়োজন, পুরস্কার জয়ে কারা এগিয়ে? - 24 Ghanta Bangla News
Home

ISL জয়ের পর লাল-হলুদে বিশেষ আয়োজন, পুরস্কার জয়ে কারা এগিয়ে?

Spread the love

east-bengal-isl-title-special-event-awards-winners

সায়ন সেনগুপ্ত, কলকাতা: গত বৃহস্পতিবার রাতে এক নয়া ইতিহাস সৃষ্টি করেছে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। কিশোর ভারতীর বুকে বারাণসীর ইন্টার কাশীকে পরাজিত করে ভারত সেরা হয়েছে অস্কার ব্রুজোর ছেলেরা। তবে লড়াইটা সহজ ছিল না। সাফল্যের ক্ষেত্রে শেষ ম্যাচ পর্যন্ত বজায় ছিল জটিল অঙ্ক। টুর্নামেন্টের শেষ লগ্নে এসে ও চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ছিল চারটি দলের। তবে শেষ পর্যন্ত বাজিমাত করে অস্কারের ছেলেরা। এই ম্যাচে গোল পান ইউসেফ ইজ্জেজারি‌ এবং মহম্মদ রশিদ। তবে এমন গুরুত্বপূর্ণ ম্যাচের প্রথমার্ধেই পিছিয়ে যেতে হয়েছিল ময়দানের এই প্রধানকে।

– Advertisement –

যেটা নিঃসন্দেহে চাপে ফেলে দিয়েছিল সকলকে। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে দলকে সমতায় ফিরিয়ে এনেছিলেন ইউসেফ ইজ্জেজারি‌। পরবর্তীতে দলকে এগিয়ে দিয়েছিলেন প্যালেস্টাইনের তারকা ফুটবলার মহম্মদ রশিদ। শেষ পর্যন্ত একটি গোলের ব্যবধানে আসে জয়। যারফলে প্রথমবারের মতো এবার ইন্ডিয়ান সুপার লিগ চ্যাম্পিয়ন হয় ইস্টবেঙ্গল দল। পাশাপাশি এবারের এই টুর্নামেন্টের গোল্ডেন বল পান ব্রাজিলিয়ান তারকা‌ মিগুয়েল ফেরেইরা। সেইসাথে সর্বোচ্চ গোলদাতা হিসেবে সোনার বুট জয় করেন ইউসেফ ইজ্জেজারি‌। বলাবাহুল্য, টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ও গোল পেয়েছেন এই বিদেশি তারকা।

চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব তথা মোহনবাগান সুপার জায়ান্টের তারকা ফুটবলার জেমি ম্যাকলারেন দৌড়ে থাকলেও শেষ পর্যন্ত তা নিশ্চিত করা সম্ভব হয়নি। পাশাপাশি ইস্টবেঙ্গলের গোলরক্ষক প্রভসুখান সিং গিল গোল্ডেন গ্লাভসের দৌড়ে থাকলেও তা নিশ্চিত করতে পারেননি। এফসি গোয়ার হৃত্বিক তিওয়ারির হাতে উঠতে চলেছে এই সম্মান। গতকালের এই জয়ের দরুন আজ বিকেলে বিশেষ ইভেন্টের আয়োজন করা হয়েছে ক্লাবের তরফে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *