কী ভাবে ও কেন মৃত্যু হলো ত্বিষা শর্মার? তদন্তভার এ বার CBI-এর হাতে
আগেই ইঙ্গিত ছিল। সেই মতোই প্রাক্তন মিস পুনে ও মডেল-অভিনেত্রী ত্বিষা শর্মার অস্বাভাবিক মৃত্যুর তদন্তভার এ বার গেল সিবিআইয়ের হাতে। শুক্রবার মধ্যপ্রদেশ সরকার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে এই ঘটনার তদন্ত করার সুপারিশ করেছে। তাতে সম্মতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকও। এ দিন সরকারিভাবে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। ত্বিষা শর্মার মৃত্যুকে ঘিরে দেশজুড়ে তীব্র বিতর্ক, পরিবারের অভিযোগ, তদন্তে গাফিলতির দাবি এবং রাজনৈতিক চাপের মধ্যেই এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ মোহন যাদব সরকারের।
বিস্তারিত আসছে…