পুড়ছে বিদর্ভ, বাসের রাস্তা আটকে জল চাইছে হনুমান! - 24 Ghanta Bangla News
Home

পুড়ছে বিদর্ভ, বাসের রাস্তা আটকে জল চাইছে হনুমান!

Spread the love

লতা শ্রীবাস নামে একজন বাসযাত্রীর শেয়ার করা এই ভিডিয়ো বুধবার থেকেই ভাইরাল। খরাপ্রবণ বিদর্ভে গত কয়েকদিন ধরেই তাপমাত্রার পারা ঊর্ধ্বমুখী। বুধবার সেখানে সর্বোচ্চ তাপমাত্রা পেরিয়ে গিয়েছিল ৪৭ ডিগ্রির গণ্ডি! এই অবস্থায় প্রবল গরমে ভয়াবহ অবস্থা বন্যপ্রাণীদেরও! গ্রীষ্মের জলকষ্টের কথা মাথায় রেখে বন্যপ্রাণীদের জন্য বনের ভিতরে কৃত্রিম জলাশয় বা ওয়াটার ট্যাঙ্ক বানিয়ে দেয় ফরেস্ট ডিপার্টমেন্ট। কিন্তু খান্ডালা ঘাট এলাকাতে আদৌ তেমন ব্যবস্থা করা হয়েছে কি? এই ভিডিয়ো দেখার পরে প্রশ্ন তুলছেন নেটিজ়েনরা। একজন লিখেছেন, ‘হৃদয়বিদারক ভিডিয়ো। মহারাষ্ট্রের এই গরমে শুধু মানুষ নয়, বন্যপ্রাণীরাও ভুক্তভোগী। আশা করি ওদের সুস্থ রাখার ব্যবস্থা বন দপ্তর করবে।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *