Kunal Ghosh: উটের দুধের সাবান মাখেন কুণাল ঘোষ...বেশ উপকারও পাচ্ছেন, দেখুন VIDEO - Bengali News | Kunal ghosh Kunal Ghosh uses camel milk soap...and gets many benefits, watch VIDEO - 24 Ghanta Bangla News
Home

Kunal Ghosh: উটের দুধের সাবান মাখেন কুণাল ঘোষ…বেশ উপকারও পাচ্ছেন, দেখুন VIDEO – Bengali News | Kunal ghosh Kunal Ghosh uses camel milk soap…and gets many benefits, watch VIDEO

কুণাল ঘোষ, তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক Image Credit: TV9 Bangla

কলকাতা: SIR আবহে রাজ্য এখন সরগরম! যুযুধান প্রতিপক্ষের নেতৃত্ব সুর চড়াচ্ছেন নিজেদের সামাজিক মাধ্যমের পেজে! SIR, NRC- আর সেই আবহে আবার CAA শব্দবন্ধগুলোর চর্চা এখন তুঙ্গে! কিন্তু কুণাল ঘোষ, যাঁকে কিনা প্রায়ই ক্ষেত্রে প্রত্যেক ইস্যুতে নিজের মতামত প্রকাশ করতে দেখা যায়, সেটা যে কোনও প্ল্যাটফর্মেই হোক! কুণাল ঘোষ কী বলছেন, সেটা দেখতেই তাঁর সামাজিক মাধ্য়মের পেজ একবার স্ক্রোল করা! সত্যিই মিলল কুণাল ঘোষের ভিডিয়ো বার্তা! কিন্তু এর প্রেক্ষাপট SIR, NRC, কেন্দ্র-কমিশনের তুলোধনা নয়, বরং কথা বললেন একেবারে নিজের ব্যক্তিগত একটি বিষয় নিয়ে। স্নানের সময়ে কী সাবান ব্যবহার করেন তিনি! একজন চরম রাজনৈতিক ব্যক্তিত্ব কেন সমাজ মাধ্যমে এসে নিজের সাবান সম্পর্কে আলোচনা করবেন! আর সেটাও আবার স্বভাবসিদ্ধ ভঙ্গিমাতেই। যাতে মিশে হালকা শ্লেষ, হালকা কৌতুক, সঙ্গে খোঁচাও বটে।

কিন্তু সাবান কেন? বিষয়টা একটু খোলসা করে বলা যাক! একাধিক সময়ে একাধিক ইস্যুতে শাসকদলের মুখপাত্র হিসাবে সরব হন কুণাল। আরজি করের সময়ে যখন শাসকদলেরই একাংশ নেতৃত্বকে চুপ থাকতে দেখা গিয়েছে, তখনও তিনি সওয়াল করেছেন রাজ্য সরকারের পক্ষে। রাজ্য সরকার যখন একাধিক কাঁটায় বিদ্ধ, তখনও তাঁকে এক কাট্টা লড়াই করতে দেখা গিয়েছে। আরজি কর পরবর্তী পর্যায়ে নবান্ন অভিযানের সময়েও তিলোত্তমার বাবা-মায়ের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন। আর এই ক্ষেত্রেই তাঁকে সবথেকে বেশি সামাজিক মাধ্যমে সমালোচিত হতে দেখা গিয়েছে।

কেবল এই ইস্যুই নয়, আরও একাধিক বিষয়ে সমালোচিত যে হন, তা নিজের কার্যত স্বীকার করেছেন। অনেকে সামাজিক মাধ্য়মে তাঁর পোস্টের নিচে কটূক্তিও করেছেন। কিন্তু তারপরও তিনি কীভাবে নিরুত্তাপ থাকেন? এই প্রশ্নের উত্তর দিতে গিয়েই খাড়া করেন সাবান-তত্ত্ব! সঙ্গে আবার ট্রোলারদের চার ভাগে বিভক্তও করলেন! প্রথম শ্রেণিতে তাঁরা পড়েন, যাঁরা তাঁকে খুব ভালবাসে। তাঁদের প্রতি তিনি কৃতজ্ঞা। দ্বিতীয়, যাঁরা নীরবে তাঁর ওপর নজর রাখেন, তৃতীয়, যাঁরা আমাকে ভালবাসেন, কিন্তু তাঁর কাজের প্রয়োজন বিশেষে সমালোচনাও করেন, তবে তা গঠনমূলকভাবে। আর সর্বোপরি চতুর্থ শ্রেণিতে তাঁরা পড়েন, যাঁরা নিজেদের হতাশা তাঁর পোস্টে গিয়ে ব্যক্ত করেন। আর এই পোস্ট মূলত তাঁদেরই উদ্দেশে।

কুণাল তাঁর ভিডিয়ো বার্তায় বলেছেন, তিনি কীভাবে সমালোচকদের কথা এড়িয়ে চলতে পারেন। তাঁর বক্তব্য, তিনি একটি বিশেষ ধরনের সাবান স্নানের সময় ব্যবহার করেন। যে সাবান উটের দুধের তৈরি। আর সেই সাবানেই রয়েছে বিশেষ কেরামতি, যাকে বলে ম্যাজিক্যাল এফেক্ট! যাঁরা তাঁকে কটূক্তি করেন, তা তাঁর শরীর সম্পর্ক না করে রিভার্সে আবার সেই সমালোচকদেরই গায়ে গিয়ে লাগে। আর তাতেই তিনি সেরা! কারণ সমালোচকরা তাঁর পোস্ট থেকে বেরোতেই পারবেন না। আর তাতেই তাঁর প্রতি নেশাগ্রস্ত হয়ে যাবেন তাঁর প্রতি।


সাবানটাও দেখান নিজের পোস্টে। আরব থেকে বিশেষ সাবান আনিয়েছেন তিনি। নাম, ‘ক্যামেল মিল্ক সোপ’! কুণালের দাবি, মরুভূমিতে তৈরি এই সময় ট্রোলারদের জন্য দারুণ কাজ করে! দর্শকদেরও স্নানের সময়ে এই সাবান মাখার পরামর্শ দিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *