Fifa World Cup 2026: ভারতে কি আদৌ দেখা যাবে ফুটবল বিশ্বকাপ? চরম উদ্বেগে ফুটবলপ্রেমীরা! | India Broadcast Rights, Prasar Bharati Refuses to Buy Streaming Rights, PIL Filed - 24 Ghanta Bangla News
Home

Fifa World Cup 2026: ভারতে কি আদৌ দেখা যাবে ফুটবল বিশ্বকাপ? চরম উদ্বেগে ফুটবলপ্রেমীরা! | India Broadcast Rights, Prasar Bharati Refuses to Buy Streaming Rights, PIL Filed

Spread the love

India Broadcast Rights: Prasar Bharati Refuses to Buy Streaming Rights, PIL Filed.Image Credit: Getty Images

কলকাতা : প্রায় শেষ লগ্নে বিশ্বকাপ (FIFA World Cup) শুরুর প্রস্তুতি। আর মাত্র ৩ সপ্তাহ বাদেই শুরু হবে বিশ্ব ফুটবলের এই শ্রেষ্ঠ আসর। তবে ভারতে আদৌ এই প্রতিযোগিতা দেখানো হবে কি না, তা নিয়ে আদৌ ধন্দে ফুটবলপ্রেমীরা। আগামী ১১ জুন থেকে শুরু হতে চলেছে বিশ্বকাপ। কিন্তু এখনও ভারতে (India) দেখানোর জন্য কোনও ওটিটি (OTT) বা টিভি সংস্থা আগ্রহী নয়। তবে আরও একটা বিষয় বলার দরকার। দিন কয়েক আগেই বিশ্বকাপ দেখানোর জন্য জনস্বার্থ মামলা করা হয়েছিল। বলা হয়েছিল, বিশ্বকাপ দেখাতে হবে প্রসার ভারতীকে। তবে এবার নিজেদের অবস্থান জানিয়েছে প্রসার ভারতী।

২০২২ কাতার বিশ্বকাপ (2022 Qatar World Cup) চলাকালীন ভারত থেকেই অনেক বেশি দর্শক দেখেছিলেন ফিফা বিশ্বকাপ। এর ফলে ২০২৬ ও ২০৩০, এই দুই বিশ্বকাপের সম্প্রচারস্বত্ত্ব হিসেবে প্রায় ১০০ মিলিয়ন ডলার মূল্য ধার্য করা হয়েছিল। কিন্তু কোনও কোম্পানি আগ্রহ না দেখানোর ফলে সেই মূল্য নামিয়ে আনা হয়েছিল ৩৫ মিলিয়ন ডলারে। তবে একমাত্র জিও হটস্টার ২০ মিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছিল, যা পত্রপাঠ খারিজ করে দেয় ফিফা।

এরপরেই আদালতে জনস্বার্থ মামলা করা হয়। মামলাকারীদের দাবি ছিল, ভারতের বিশ্বকাপ সম্প্রচার করা হোক এবং সেই বিশ্বকাপ দূরদর্শনে প্রসার করা হোক। এবার সেই মামলার শুনানিতেই প্রসার ভারতী জানিয়েছে, বিশ্বকাপ দেখানোর জন্য কোনও দায় প্রসার ভারতীর নেই। তারা সম্প্রচারস্বত্ত্ব কেনার জন্য বিন্দুমাত্র আগ্রহী নয়। যদিও আদালতকে প্রসার ভারতী বলেছে, তাদের এই বিশ্বকাপ সম্বন্ধে কোনও আগ্রহী নয়। আর এই কারণেই বিশ্বকাপ ফুটবল যে কোথায় দেখানো হবে, সেই প্রশ্নের কোনও উত্তর নেই।

কিন্তু কেন বিশ্বকাপ দেখাতে চাইছে না কোনও প্ল্যাটফর্ম? তার প্রধান কারণ হচ্ছে সময়। এই বিশ্বকাপ আয়োজন হচ্ছে মেক্সিকো, আমেরিকা ও কানাডাতে। ফলে সময়ের পার্থক্য এখানে বড় একটা বাধা। তাই সব ম্যাচ সেই ভাবে দর্শক না হওয়ার সম্ভাবনা বেশি। খুব সম্ভবত, ভারতে এই বিশ্বকাপের ম্যাচগুলি দেখা যাবে ভোরবেলা, তাই দর্শক কম হওয়ার সম্ভাবনা বেশি। যা ভোগাবে ভারতের ফুটবলপ্রেমীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *