8th Pay Commission update: ৬৯ হাজার টাকা হবে বেসিক বেতন? অষ্টম পে কমিশন নিয়ে এল বড় আপডেট | 8th Pay Commission Update: Will Basic Salary Rise to ₹69,000? Big Update on When Central Govt Employees will Recieve Pay Hike - 24 Ghanta Bangla News
Home

8th Pay Commission update: ৬৯ হাজার টাকা হবে বেসিক বেতন? অষ্টম পে কমিশন নিয়ে এল বড় আপডেট | 8th Pay Commission Update: Will Basic Salary Rise to ₹69,000? Big Update on When Central Govt Employees will Recieve Pay Hike

Spread the love

নয়া দিল্লি: রাজ্যের সরকারি কর্মীরা অপেক্ষায় বসে আছেন সপ্তম পে কমিশনের (7th Pay Commission)। সেখানেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের অপেক্ষা অষ্টম পে কমিশনের (8th Pay Commission) জন্য। কবে পরবর্তী পে কমিশন চালু হবে, কত টাকা বেতন বাড়তে পারে, তা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে।

অল ইন্ডিয়া এনপিএস এমপ্লয়িজ ফেডারেশন অ্যান্ড ন্যাশনাল মিশন ফর ওল্ড পেনশন স্কিম ইন্ডিয়ার ন্যাশনাল প্রেসিডেন্ট ডঃ মনজিৎ সিং পটেল জানিয়েছেন, অষ্টম পে কমিশনের (8th Pay Commission) জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। অষ্টম পে কমিশনের অধীনে নতুন কাঠামোয় বেতন ও পেনশন পেতে পেতে আগামী বছরের এপ্রিল মাস হয়ে যেতে পারে।

কেন এক বছর সময় লাগবে?

ডঃ পটেল জানিয়েছেন, ২০২৫ সালের অক্টোবর মাসে অষ্টম পে কমিশন গঠনের অনুমোদন দেয়। ১৮ মাস সময় দেওয়া হয়েছিল চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য। সেই হিসাব অনুযায়ী ২০২৭ সালের এপ্রিল-মে মাসেই রিপোর্ট জমা দেওয়ার কথা। মনে করা হচ্ছে, ওই সময় থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্ধিত বেতন পেতে পারেন। পেনশনভোগীদের টাকাও বাড়বে।

ইতিমধ্যেই কমিশন বিভিন্ন রাজ্যে গিয়ে বৈঠক করছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের দাবি শোনার জন্য। দিল্লি ও হায়দরাবাদে বৈঠক হয়ে গিয়েছে। আগামী মিটিং হবে শ্রীনগরে, ১ থেকে ৪ জুন। এরপরে লাদাখে ৮ জুন বৈঠক হওয়ার কথা।

কী দাবি কেন্দ্রীয় সরকারি কর্মীদের?

  • কেন্দ্রীয় সরকারি কর্মীরা ফিটমেন্ট ৩.৮৩ করার দাবি জানিয়েছে।
  • পাশাপাশি শেষ প্রাপ্ত বেতনের ৬৭ শতাংশ পেনশন করার দাবি জানিয়েছে। পরিবার পেনশনও বাড়িয়ে  ৫০ শতাংশ করার দাবি জানিয়েছে।
  • বেসিক পে বাড়িয়ে প্রতি মাসে ৬৯ হাজার টাকা করার দাবি জানানো হয়েছেে।
  • বার্ষিক ইনক্রিমেন্ট বা বেতন বৃদ্ধি ৩ শতাংশ থেকে বাড়িয়ে ৬ শতাংশ  করার দাবি জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *