রাজ্যের বিমান লিজ়ে তেলের ছেঁকা, হরমুজ় জটে ATF-এর দর তুঙ্গে
প্রশাসন সূত্রের খবর, দিল্লির যে সংস্থার কাছ থেকে রাজ্য ওই বিমান ভাড়া নিয়েছিল, তাদের সঙ্গে রাজ্যের চুক্তি শেষ হচ্ছে চলতি বছরের অগস্টে। নতুন করে টেন্ডার ডাকার প্রক্রিয়া শুরু হয়েছে। আর তাতেই চিন্তায় পড়েছে প্রশাসন। এতদিন যে টাকা ভাড়া দিতে হচ্ছিল, তার থেকে ঘণ্টা প্রতি ভাড়া এক লাফে বেড়ে গিয়েছে দু’লক্ষ টাকা! ফলে, যেখানে কেন্দ্র ও রাজ্য সরকার খরচ কমানোর কথা বলছে, সেখানে সেপ্টেম্বর থেকে নতুন লিজ়–এর জন্য অতিরিক্ত টাকা দিতে হবে রাজ্যকে। নবান্নের একটি সূত্র জানিয়েছেন, এখনও আগের চুক্তি অনুযায়ী পুরোনো ভাড়াতেই চলছে। তাতেই নাভিশ্বাস উঠেছে ওই বেসরকারি সংস্থার। কারণ, বাজার থেকে এখনই তাদের দ্বিগুণ দামে এটিএফ কিনতে হচ্ছে। কিন্তু, পুরোনো চুক্তি অনুযায়ী অগস্ট পর্যন্ত আগের ভাড়াতেই উড়তে হবে তাদের।