বাড়ানো হয়েছে শাহরুখের নিরাপত্তা, হঠাৎ কোন বিপদে ‘কিং’? - 24 Ghanta Bangla News
Home

বাড়ানো হয়েছে শাহরুখের নিরাপত্তা, হঠাৎ কোন বিপদে ‘কিং’?

Spread the love

চলতি বছরের অন্যতম চমক শাহরুখের কিং। যে ছবির জন্য দীর্ঘ দিন ধরেই অধীর অপেক্ষায় রয়েছে শাহরুখ অনুরাগীরা। দেশ-বিদেশের নানা প্রান্তে বর্তমানে চুটিয়ে চলছে এই সিনেমার শুটিং। এরই মাঝে খবর, নিরাপত্তা বেড়েছে শাহরুখ খানের। এমনকী শুটিং সেটেও বাড়ানো হয়েছে নিরাপত্তা।

বলিউড তারকাদের হুমকি পাওয়ার ঘটনা একেবারেই নতুন নয়। এমন বিপদের মুখে বহুবার পড়তে হয়েছেন ইন্ডাস্ট্রির ‘খান’দেরও। যে কারণে গত দু’বছর ধরে ভক্তদের সামনেও আসেননি শাহরুখ। তবে হঠাৎ কী এমন হলো যে শুটিং সেটে এতটা নিরাপত্তা বাড়াতে হলো?

সম্প্রতি, সিনেমার শুটিং সেট থেকে একাধিক ছবি ও ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। যেখানে শাহরুখ, দীপিকা ও অভিষেকের ছবিও ভাইরাল হয়েছে। শোনা যাচ্ছে, এই ঘটনার পরেই প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এমন কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যদিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়ো দেখে অনেকেই (AI) নির্মিত বলে দাবি করেছে। যে কারণে এখন আগের থেকে অনেক বেশি সতর্ক পরিচালক রোহিত শেট্টি। কেউ যাতে বাইরে থেকে কোনও ছবি বা ভিডিয়ো তুলতে না পারেন সেই কারণেই এমন কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *