হাওড়ায় মিথিলা এক্সপ্রেসে ধোঁয়ার ঘটনায় নতুন ভিডিয়ো ঘিরে বাড়ল নাশকতার জল্পনা
সময় খুব গুরুত্বপূর্ণ:
১৯ মে মিথিলা এক্সপ্রেসের কামরায় যে সময়ে ধোঁয়া দেখার অভিযোগ ওঠে, সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, এটি তার ঠিক আগের মুহূর্তের ঘটনা। রেল কর্তৃপক্ষের সন্দেহ, শুধুমাত্র রেল পরিষেবাকে ধাক্কা দিতে এই কাজ হয়েছে এমন নয়। বরং ভিড় স্টেশনে আতঙ্ক ছড়িয়ে পদপিষ্ট হওয়ার পরিস্থিতি তৈরি করার টার্গেট ছিল বলে মনে করছে রেল।
এই ভিডিয়োতে চিহ্নিত ব্যক্তিকে খুঁজতে শুরু করেছে রেল। এই ঘটনার পিছনে একাধিক ব্যক্তি রয়েছে বলে সন্দেহ রেলের। সে ভাবেই তদন্ত শুরু হয়েছে। রেল আগেও দাবি করেছে, সফ্ট টার্গেট হিসেবে বার বার বেছে নেওয়া হচ্ছে ভারতীয় রেলকে। কোনও বিপদ রুখতে দেশজুড়ে বড় রেল টার্মিনালগুলিতে নজদরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে ভারতীয় রেল।