হাইকোর্টে কেন আগাম জামিনের আবেদন অদিতি মুন্সীর?
তাঁকে গ্রেপ্তার করা হতে পারে, এই আশঙ্কায় আদালতে আগাম জামিন চাইলেন অদিতি মুন্সী। নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় তিনি সঠিক আয় দেখাননি, তাঁর আয় বহির্ভূত সম্পত্তি রয়েছে, এমন সব অভিযোগে পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে পারে বলে তাঁর আশঙ্কা। সেই কারণে কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছেন রাজারহাট-গোপালপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূলের পরাজিত প্রার্থী অদিতি মুন্সী।