Birbhum: বিষ খেয়ে মৃত্যু ৫ কুকুরছানার – Bengali News | 5 puppies died after consuming poison in Birbhum
বীরভূম: একসঙ্গে পাঁচটি কুকুর ছানার মৃত্যু। অসুস্থ আরও চারটি শিশু। যার জেরে মৃদু উত্তেজনা বীরভূমের সিউড়ির টিনবাজার এলাকায়। কে বা কারা বিষ দিয়ে মেরে ফেলে তার তদন্তে নেমেছে সিউড়ি থানার পুলিশ।
জানা গিয়েছে, গতকাল সন্ধের পর থেকে এক এক করে পাঁচটি সারমেয় অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে পাঁচটি কুকুর ছানার মৃত্যু হয়। শহরের পশুপ্রেমী সংগঠন দাবি করেছে, কুকুরগুলিকে বিষ খাইয়ে মারা হয়েছে। ইতিমধ্যেই দেহগুলিকে ময়নাতদন্তের জন্য দেহগুলিকে রাখা হয়েছে সিউড়ি পশু হাসপাতালে। অসুস্থ কুকুর ছানাগুলির চিকিৎসা শুরু করেছে স্থানীয় পশু হাসপাতাল।
বিস্তারিত আসছে…