বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ, WTC-তে পিছিয়ে পড়ল পাকিস্তান, ধাক্কা ভারতেরও
বাংলাদেশের কাছে টানা দ্বিতীয় বার টেস্ট সিরিজ়ে হারল পাকিস্তান। নিজেদের মাঠে দুই ম্যাচের সিরিজ়ে পাক ব্রিগেডকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। সিলেটে ৭৮ রানে দ্বিতীয় ম্যাচটি জিতে যায় বাংলাদেশ। মহম্মদ রিজ়ওয়ানের ৯৪ রানও পাকিস্তানকে বাঁচাতে পারেনি। সিরিজ় জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। এই হারে আরও পিছিয়ে গেল পাকিস্তান, আটে নেমে গিয়েছে তারা। এক ধাপ নেমে এখন ছয়ে ভারত।