নিরাপত্তা কমেছে অভিষেক-ফিরহাদদের, ‘গুরুত্ব’ বাড়ল কাকলির | TMC MP Kakoli Ghosh Dastidar receives enhanced Y Plus category central security cover from the Ministry of Home Affairs
যেখানে তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে মেয়র ফিরহাদ হাকিমের নিরাপত্তা কমেছে, সেখানেই নিরাপত্তা বাড়ল কাকলি ঘোষ দস্তিদারের (Kakoli Ghosh Dastidar)। কেন্দ্রীয় নিরাপত্তা বাড়ল কাকলি ঘোষ দস্তিদারের। ওয়াই প্লাস (Y Plus Category) ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হয়েছে কাকলিকে। আজ সকাল থেকেই কেন্দ্রীয় বাহিনী দেখা গিয়েছে তৃণমূলের সাংসদের বাড়ির সামনে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ওই নিরাপত্তা দেওয়া হয়েছে।