ঝুঁকেছেন 'পুষ্পা', জাহাঙ্গিরের অফিসের বাইরে পোস্টারে বিস্ফোরক অভিযোগ | Contractors accuse Falta TMC leader Jahangir Khan of siphoning off crores in the name of issuing tenders - 24 Ghanta Bangla News
Home

ঝুঁকেছেন ‘পুষ্পা’, জাহাঙ্গিরের অফিসের বাইরে পোস্টারে বিস্ফোরক অভিযোগ | Contractors accuse Falta TMC leader Jahangir Khan of siphoning off crores in the name of issuing tenders

Spread the love

চাপ বাড়ছে ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের। ফলতায় পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেছেন তিনি। কিন্তু, তাঁর বিরুদ্ধে ক্ষোভ কমছে না। এবার টেন্ডার দেওয়ার নাম করে কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ তাঁর বিরুদ্ধে। জাহাঙ্গির দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের পূর্ত ও সড়ক পরিবহণ বিভাগের কর্মাধ্যক্ষ। এদিন আলিপুরে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের অফিসে জাহাঙ্গির খানের অফিসের গেটে পোস্টার লাগিয়ে দিলেন ঠিকাদাররা। টেন্ডার দেওয়ার নাম করে কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ। জাহাঙ্গির খান এবং তাঁর আপ্ত সহায়কের বিরুদ্ধ অভিযোগ তুলেছেন ঠিকাদাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *