‘সব ঝাপসা লাগছে…’, সংসার ভাঙতে চলেছে স্বপ্নার?

হরিয়ানভি নৃত্যশিল্পী ও অভিনেত্রী স্বপ্না চৌধুরী তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে খুব কমই কথা বলেন।

সম্প্রতি, তিনি তাঁর বিবাহিত জীবন নিয়ে মুখ খুলেছেন। নৃত্যশিল্পী বীর সাহুকে বিয়ে করেছিলেন।

দম্পতির দুই সন্তান। তবে স্বপ্না তাঁদের দু’জনকেই গণমাধ্যম ও প্রচারের আলো থেকে দূরে রেখেছেন।

স্বপ্না চৌধুরী এখনও তাঁর সন্তানদের মুখ প্রকাশ্যে আনেননি। সম্প্রতি, তিনি বিয়ে এবং ভালোবাসা নিয়ে তাঁর মত প্রকাশ করেছেন, যা আজকাল ভাইরাল।

এই মন্তব্যের পরেই স্বপ্নার ভক্তেরা মনে করছেন, তাঁর বিবাহিত জীবন ঠিকঠাক চলছে কি না।

স্বপ্না বলেন, ‘মায়ের প্রতি আমার যে ভালোবাসা, সেই একই ভালোবাসা আমি আমার স্বামীর জন্য কখনও অনুভব করিনি।’

অভিনেত্রী আরও বলেন, ‘আমি আমার স্বামীর জন্য কখনও ভালোবাসা অনুভব করিনি। কিন্তু আমাদের দাম্পত্য জীবন এখনও ভালোই চলছে।’

স্বপ্না আরও বলেন, ‘আমি স্ত্রী, তিনি স্বামী। আমাদের সম্পর্কটা খুব ভালো ভাবে সামলাচ্ছি। এবং সেও তাঁর সম্পর্কটা ভালো ভাবে সামলাচ্ছে।’

স্বপ্না চৌধুরী বলিউড সুপারস্টার সলমন খানের রিয়েলিটি শো ‘বিগ বস’-এ অংশ নিয়েছিলেন। এ ছাড়াও, স্বপ্না কান চলচ্চিত্র উৎসবেও পারফর্ম করেছেন।