Saokat Molla’s House: মাছের ভেড়ি দিয়ে ঘেরা বাগান, ভোটের পর কোথায় গেলেন শওকত? | Where is saokat Molla said by bhangar locals
ভাঙড়: ছাব্বিশের ভোটের আগে একটি গান খুবই ভাইরাল…’মাছ চোর..মাছ চোর শওকত তো মাছ চোর’ তবে, তিনি মাছ চোর কি না সেটা অভিযোগ। এর কোনও প্রমাণ নেই। কিন্তু প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়ি যে মাছের ভেড়ি দিয়ে ঘেরা তা বলার অপেক্ষা রাখে না। জানেন শওকত মোল্লার ঠিক কত বড় বাড়ি?
শওকতের বাংলো কেমন?
শওকত মোল্লার বিলাসবহুল বাংলো। আর তাঁর বাগান মাছের ভেড়িতে ঘেরা। এলাকাবাসী বলছেন, নির্বাচনে হারের পর দাপুটে তৃণমূল নেতাকে আর দেখাই যায়নি সেখানে। এক সময় অনুগামীদের ভিড় লেগে থাকত বাড়িতে। তবে, শুনশান চত্বর। কেউ বলছেন গা ঢাকা দিয়েছেন শওকত, আবার কেউ বলছেন বাংলোতেই রয়েছেন এক সময়ের বেতাজ বাদশা।
জীবনতলা থানা এলাকায় মৌখালিতে অবস্থিত শওকতের বাড়ি বা বাংলো যাই বলুন। ঢুকলেই লম্বা লন। দুদিকে পাঁচিল দিয়ে ঘেরা। তারপর দো’তলা বাড়ি। ভিতরে গ্রিলে ঝুলছে তালা। এলাকার শওকত ঘনিষ্ঠ বলেন, “রাজ্যে বিজেপির সরকার রয়েছে। মানুষ ভোট দেয়নি। এখানে আমরা পরাজিত হয়েছি। আগামি দিনে আমরা ক্যানিং পূর্বে জিতব। মানুষের সার্বিক উন্নয়নে আমরা নজর রাখব।”
ছাব্বিশের ভোটে ভাঙড় থেকে লড়াই করেছিলেন শওকত মোল্লা। তাঁর বিপরীতে টক্কর দিয়েছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। বিপুল ভোটে দ্বিতীয়বার সেখান থেকে জয়ী হন নওশাদ। এ দিকে, শওকতের হারের পর তাঁকে আর এলাকায় দেখা যায়নি। কিন্তু কেন? কোথায় গেলেন তিনি? এইসবের মধ্যেই জল্পনা চলছে।