‘দেরিতে মামলা করেছেন’, অল্টম্যানের কাছে হেরে গেলেন ইলন মাস্ক, AI-এর ভবিষ্যৎ নিয়ে শুরু বিতর্ক - 24 Ghanta Bangla News
Home

‘দেরিতে মামলা করেছেন’, অল্টম্যানের কাছে হেরে গেলেন ইলন মাস্ক, AI-এর ভবিষ্যৎ নিয়ে শুরু বিতর্ক

Spread the love

তখন থেকেই অল্টম্যানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করতে শুরু করেন মাস্ক। খোলাখুলি দাবি করেন, তাঁর ঘাড়ে বন্দুক রেখে কোম্পানি দাঁড় করিয়েছেন অল্টম্যান। বিনিয়োগ নিয়ে এসেছেন। কিন্তু নিজেদের লক্ষ্য থেকে সরে গিয়েছে। এই নিয়েই ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ক্যালিফোর্নিয়ার একটি আদালতে মামলা ঠোকেন তিনি। অভিযোগ দায়ের করেন যে, ওপেনএআই তাদের প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য, মানবকল্যাণের জন্য ওপেন-সোর্স এআই তৈরি থেকে সরে গিয়ে এখন বাণিজ্যিক লাভের দিকে ঝুঁকেছে।

কিন্তু জুনেই মামলা প্রত্যাহার করে নেন। ফের ওই বছরেই নতুন করে ফেডারেল আদালতে মামলা দায়ের করেন তিনি। এ বারে শুধু ওপেন এআই আর স্যাম অল্টম্যান নয়, মাইক্রোসফটের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেন। বিলিয়ন ডলার ক্ষতিপূরণের পাশাপাশি স্যাম অল্টম্যান ও গ্রেগ ব্রকম্যানকে ওপেনএআই থেকে সরিয়ে কোম্পানি পুনর্গঠনের দাবি করেন মাস্ক।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *