Bankura: বিজেপির প্রচারমূলক পোস্টার ও ফেস্টুন ছেঁড়া, উত্তপ্ত বাঁকুড়া – Bengali News | Bankura TMC BJP chaos in Bankura
বিজেপি পতাকা ছেঁড়ার অভিযোগImage Credit source: TV9 Bangla
বাঁকুড়া: বিজেপির প্রচারমূলক পোস্টার ও ফেস্টুন ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বাঁকুড়া সদর থানার ঝরিয়া গ্রামে। বুধবার রাতে কেউ বা কারা গ্রামে টাঙানো বিজেপির পতাকা ও ফেস্টুন ছিঁড়ে দেয় বলে অভিযোগ। অভিযোগ অস্বীকার করে তৃণমূলের পাল্টা দাবি ভোটের আগে পালে হাওয়া লাগাতে বিজেপি কর্মীরা নিজেরাই এই কাণ্ড করেছে।
রাত পেরোলেই বাঁকুড়া লোকসভা কেন্দ্রে নির্বাচন। তার আগের দিনই বাঁকুড়ার ঝরিয়া গ্রামে বিজেপির পতাকা ও ফেস্টুন ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বাঁকুড়া এক নম্বর ব্লকের ঝরিয়া গ্রামে। স্থানীয় বিজেপি কর্মীদের দাবি, গত কয়েকদিন ধরেই রাতে ঝরিয়া গ্রামে তৃনমূল কর্মীরা মদ খেয়ে তাণ্ডব চালাচ্ছে। অভিযোগ, রাতে তৃণমূলের দুষ্কৃতীরা গ্রামে টাঙিয়ে রাখে বিজেপির পতাকা ও ফেস্টুন ছিঁড়ে দেয়।
বিজেপি নেতৃত্বের দাবি, ভোটে পরাজয় নিশ্চিত বুঝতে পেরেই তৃণমূল কর্মীরা এই কাণ্ড করেছে। বিজেপি নেতার অভিযোগ, “এ সব করে ভোট প্রক্রিয়াকে কলুষিত করছে। বুঝতে পারছে নিজের পায়ের তলার মাটি হারিয়ে ফেলেছে। তাই প্রতিহিংসা পরায়ণ করে এ সব করছে। ” তৃণমূল অভিযোগ অস্বীকার করে এই ঘটনার দায় চাপিয়েছে বিজেপির কাঁধেই। তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল বলেন, “আমার মনে হচ্ছে এটা ওঁরই দলের বিক্ষুব্ধ লোকেরা করেছে। ওর চরিত্র সম্পর্কে আর তো কেউ জানে না।”