এবার দামি হল প্রাতরাশ! দুধের পর এবার দামি হল সকালের পাউরুটি - 24 Ghanta Bangla News
Home

এবার দামি হল প্রাতরাশ! দুধের পর এবার দামি হল সকালের পাউরুটি

Spread the love

মুম্বই: দেশজুড়ে সাধারণ মানুষের ওপর একের পর এক আছড়ে পড়ছে মূল্যস্ফীতির বোমা। পেট্রল, ডিজেল ও সিএনজির রেকর্ড দাম বাড়ার রেশ কাটতে না কাটতেই সম্প্রতি মহার্ঘ হয়েছিল দুধ। আর …

মুম্বই: দেশজুড়ে সাধারণ মানুষের ওপর একের পর এক আছড়ে পড়ছে মূল্যস্ফীতির বোমা। পেট্রল, ডিজেল ও সিএনজির রেকর্ড দাম বাড়ার রেশ কাটতে না কাটতেই সম্প্রতি মহার্ঘ হয়েছিল দুধ। আর এবার আমজনতার সকালের জলখাবারেও টান পড়তে চলেছে। দুধের পর একধাক্কায় দাম বাড়ল পাউরুটির। দেশের অন্যতম প্রধান রুটি প্রস্তুতকারক সংস্থা ‘মডার্ন ব্রেড’ (Modern Bread) প্যাকেটের দাম একলপ্তে ৫ টাকা পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। ১৬ মে থেকেই এই নতুন দাম কার্যকর হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, মডার্ন ব্রেডের পথ ধরে এবার ব্রিটানিয়া (Britannia) এবং উইবস (Wibs)-এর মতো বাকি নামী সংস্থাগুলিও পাউরুটির দাম বাড়াতে চলেছে। (Modern Bread Price Increase)

স্যান্ডউইচ ব্রেড (৪০০ গ্রাম): আগে ছিল ৪০ টাকা, এখন বেড়ে হলো ৪৫ টাকা।

হোল হুইট ব্রেড: প্যাকেট প্রতি ৫৫ টাকা থেকে বাড়িয়ে করা হলো ৬০ টাকা।

মাল্টিগ্রেন ব্রেড: ৬০ টাকার প্যাকেট এখন সরাসরি মিলবে ৬৫ টাকায়।

ব্রাউন ব্রেড: প্যাকেট প্রতি ৪৫ টাকার পরিবর্তে এখন দিতে হবে ৫০ টাকা।

হোয়াইট ব্রেড ও ছোট প্যাকেট: ২০ টাকার ছোট সাদা পাউরুটির দাম বেড়ে হয়েছে ২২ টাকা এবং ২৮ টাকার ছোট ব্রাউন ব্রেড মিলছে ৩০ টাকায়।

কেন এই দাম বৃদ্ধি?

কয়েক দিন আগেই আমুল এবং মাদার ডেয়ারি প্রতি লিটার দুধে ২ টাকা করে দাম বাড়িয়েছিল। সেই ধাক্কা সামলানোর আগেই পাউরুটির এই দাম বৃদ্ধি মধ্যবিত্তের পকেটে বড় কোপ। মডার্ন ব্রেড কর্তৃপক্ষের দাবি, আটা-ময়দার মতো কাঁচামালের দাম বাড়ার পাশাপাশি প্লাস্টিক প্যাকেজিং ও পরিবহণ খরচ আকাশছোঁয়া হয়ে যাওয়াতেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে।

আসলে, প্যাকেজিং প্লাস্টিকের কাঁচামাল ভারতকে বিদেশ থেকে আমদানি করতে হয়। আন্তর্জাতিক বাজারে ডলারের তুলনায় ভারতীয় মুদ্রা রুপির ক্রমাগত অবমূল্যায়নের কারণে এই আমদানি এখন অত্যন্ত ব্যয়বহুল হয়ে পড়েছে। অন্যদিকে, তেল কোম্পানিগুলি মাত্র পাঁচ দিনের মধ্যে দু-দুবার পেট্রল-ডিজেলের দাম বাড়ানোয় দেশজুড়ে লজিস্টিক ও সরবরাহ খরচ একধাক্কায় অনেকটা বেড়ে গিয়েছে। ফলে সব মিলিয়ে, জ্বালানি আর দুধের পর এবার সাধারণ মানুষের রুটি-রুজি বাঁচানোই বড় দায় হয়ে দাঁড়াচ্ছে।

ভিডিও নিউজ দেখুন

https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *