ধেয়ে আসছে কালবৈশাখী! ভিজবে কলকাতা, আর কোন কোন জেলায় বৃষ্টি? - 24 Ghanta Bangla News
Home

ধেয়ে আসছে কালবৈশাখী! ভিজবে কলকাতা, আর কোন কোন জেলায় বৃষ্টি?

Spread the love

কলকাতা: তীব্র দহন আর গুমোট গরমে হাঁসফাঁস করা দক্ষিণবঙ্গবাসীর জন্য অবশেষে স্বস্তির বার্তা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার বিকেল বা সন্ধ্যার পর থেকেই দক্ষিণবঙ্গের সব কটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ …

কলকাতা: তীব্র দহন আর গুমোট গরমে হাঁসফাঁস করা দক্ষিণবঙ্গবাসীর জন্য অবশেষে স্বস্তির বার্তা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার বিকেল বা সন্ধ্যার পর থেকেই দক্ষিণবঙ্গের সব কটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। তিলোত্তমা কলকাতাতেও আজ নামতে পারে স্বস্তির বৃষ্টি। কয়েকটি জেলায় কালবৈশাখীর পূর্বাভাসও দেওয়া হয়েছে। তবে এরই মাঝে কোটি টাকার প্রশ্ন, এই বৃষ্টিতে কি আদৌ কমবে গরম? (Kolkata Rain Thunderstorm Kalbaishakhi Forecast)

মঙ্গলবার সকাল থেকেই কলকাতার আকাশে রোদ-ছায়ার খেলা। কখনও চড়া রোদ, তো কখনও মেঘলা আকাশ। সকাল থেকেই বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে গুমোট গরমে নাজেহাল শহরবাসী। হাওয়া অফিস জানিয়েছে, আজ বিকেলের পরেই কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.৫ ডিগ্রি বেশি। অন্যদিকে, সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৯ ডিগ্রি সেলসিয়াস।

দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, কিন্তু অস্বস্তি জারি

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের নদিয়া, পূর্ব বর্ধমান, বীরভূমসহ একাধিক জেলায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় আছড়ে পড়তে পারে। তবে আবহাওয়া বিদরা সতর্ক করেছেন যে, এই বৃষ্টি সাময়িক স্বস্তি দিলেও চলতি সপ্তাহে গরম বা ভ্যাপসা অস্বস্তি কমার কোনও লক্ষণ নেই। উলটে সপ্তাহের শেষদিকের দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা আবার ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলতে পারে।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গ যখন সাময়িক স্বস্তির অপেক্ষায়, উত্তরবঙ্গে তখন বৃষ্টির দাপট আরও বাড়ার মুখে। মঙ্গলবার দার্জিলিং থেকে মালদা, উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই সঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ির মতো জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

ভিডিও নিউজ দেখুন

https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *