কলকাতায় ৩ জনের মধ্যে ১ জন উচ্চ রক্তচাপে ভুগছেন, নেপথ্যে দায়ী স্ট্রেস?
আসল বহু মানুষ মনে করেন রক্তচাপ বাড়লে মাথা ঘোরা, মাথাব্যথা বা অস্থিরতা দেখা দেবে। কিন্তু আদতে এরকম কিছুই হয় না। বরং এই রোগ বছরের পর বছর শরীরে চেপে বসে থাকে এবং ভিতর থেকে শেষ করে দেয়।
আর একটি বড় ভুল ধারণা হলো, শুধু ওবেস মানুষই উচ্চ রক্তচাপে ভোগেন। কিন্তু মানসিক চাপ, ফ্যামিলি হিস্ট্রি, ঘুমের সমস্যা, ধূমপান ও মদ্যপানের মতো অস্বাস্থ্যকর অভ্যাস থাকলে যে কেউ এই রোগে ভুগবেন। তাই যে কোন ফিট দেখতে কম বয়সি মানুষও উচ্চ রক্তচাপের শিকার হতে পারেন।