এনগেজড! বাগদান সারলেন সৌরভ-শুভস্মিতা | Sourav chakraborty and subhasmita mukherjee confirm their engagement - 24 Ghanta Bangla News
Home

এনগেজড! বাগদান সারলেন সৌরভ-শুভস্মিতা | Sourav chakraborty and subhasmita mukherjee confirm their engagement

Spread the love

টিভি নাইন বাংলা আগেই জানিয়েছিল সৌরভ চক্রবর্তী ও শুভস্মিতা মুখোপাধ্যায়ের আশীর্বাদের কথা। আর এবার খোদ লক্ষ্মীঝাঁপি জুটি প্রকাশ্যে জানিয়ে দিলেন, তাঁদের প্রেম এখনও নতুন পথে, তাঁরা এখন একেবারেই প্রেমে বেঁধে ফেলেছেন বাগদানে। হ্য়াঁ, চিরদিনের জন্য। সোশাল মিডিয়ায় বাগদান পর্বের নানা ছবি দিয়ে শুভস্মিতা ও সৌরভ জানিয়ে দিলেন, এবার তাঁদের ঘর বাঁধার পালা।

কী লিখলেন শুভস্মিতা ও সৌরভ?

বেশ কিছুদিন ধরেই সৌরভ ও শুভস্মিতার প্রেমের গুঞ্জন উড়ে বেড়াচ্ছিল ইন্ডাস্ট্রির অন্দরে। তবে মুখে তাঁরা স্বীকার না করলেও, এই প্রেমের খবর রটেছিল সোশাল মিডিয়ার নানা পোস্টে। নানা সময়ই তাঁরা পোস্ট করতেন একেসঙ্গে অনেক ছবি ও ভিডিয়ো। সম্প্রতি ইনস্টাগ্রামে তাঁদের পোস্ট করা এক ছবি দেখেই বিয়ের খবরের ইঙ্গিত পান অনুরাগীরা। ছবির নীচে শুভেচ্ছাও জানিয়েছেন ইন্ডাস্ট্রির লোকজন। তবে এই নিয়ে এতদিন মুখে কুলুপ এঁটেছিলেন সৌরভ ও শুভস্মিতা। তবে এবার আর লুকোছাপা নয়, খুল্লমখুল্লা জানিয়ে দিলেন তাঁরা এখন শুধুই একে অপরের।

সোশাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন শুভস্মিতা। যেখানে লাল শাড়ি, মানানসই গয়না, মাথায় সাদা ফুলে সেজে উঠেছিলেন শুভস্মিতা। অন্যদিকে, অফ হোয়াইট, লাল সুতোর কাজের পাঞ্জাবিতে দেখা গিয়েছে সৌরভকে। এমনই ছবি পোস্ট করেই শুভস্মিতা লিখলেন, ”মাঝে মাঝে তোমার দিকে তাকালে আমার মনে হয়, এই জীবন শুরু হওয়ার বহু আগে থেকেই আমি তোমাকে ভালোবেসেছিলাম… আর তখনও, তোমার ওই চোখদুটিই ছিল আমার শান্তির নীড়। শুভকামনা বন্ধু। আজ, আগামীকাল এবং চিরকাল।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *