হালিম, নিহারি, পরোটায় মোড়া আওয়াধি ব্রেকফাস্ট, শহরের কোথায় মিলছে? - 24 Ghanta Bangla News
Home

হালিম, নিহারি, পরোটায় মোড়া আওয়াধি ব্রেকফাস্ট, শহরের কোথায় মিলছে?

Spread the love

গালৌটি,কাকোরি, টুন্ডে কাবাব, শিরমল, শাহি টুকরা, মুর্গ মোসাল্লাম— আওয়াধি বললেই এই সব খাবারের কথাই মনে পড়ে। মন ভালো করা এসব খাবারের ঠাঁই হয় লাঞ্চে বা ডিনারে। কিন্তু এ বার আওয়াধির স্বাদ নিতে পারবেন প্রাতরাশে। লখনৌতে আজও রয়েছে আওয়াধি ব্রেকফাস্টের চল। সেই ট্রেন্ড চালু হলো কলকাতার জনপ্রিয় আওয়াধি রেস্তোরাঁ ‘অউধ ১৫৯০’-এ।

শাহি নিজামি হালিম, নিহারি খাস থেকে শুরু করে গোস্ত কিমা কালেজি এবং ব্রেন মশালা পাবেন ব্রেকফাস্টে। সঙ্গে থাকছে রুমালি রুটি আর লখনৌর পরোটা। দেশের আওয়াধ অঞ্চলগুলোতে ব্রেকফাস্টে পুরি-সব্জি খাওয়ার চলও রয়েছে। সেই বিষয়ে মাথায় রেখেই মেনুতে রাখা হয়েছে ডাল-পুরিও। মনে কেড়ে নেবে ফিরনি, শাহি বাদামের হালুয়া এবং গাজরের হালুয়া।

oudh 1590
নিহারি ও ব্রেন মশলা

আওয়াধি খাবার সকালবেলা খাওয়া যাবে না, এমনটা নয়। বরং এই ধারণাকেই ভেঙেছে আওয়াধি ব্রেকফাস্ট। রেস্তোরাঁর প্রতি খাবার মৃদু আঁচে রেখে তৈরি হয় এবং কলকাতার কথা ভেবেই তৈরি করা হয়েছে।

রেস্তোরাঁর কর্নধার শিলাদিত্য চৌধুরী বলেন, ‘আজ থেকে ১৩ বছর আগে কলকাতায় আওয়াধি খাবারের ট্রেন্ড সেট করেছিলাম আমরা। গালৌটি-কাকোরির মতো কাবাব এনেছিলাম। এ বার ব্রেকফাস্টেও মিলবে আওয়াধি খাবার।’

কিন্তু হঠাৎ প্রাতরাশে এই ধরনের খাবার কেন? প্রসঙ্গে কর্নধার দেবাদিত্য চৌধুরী বলেন, ‘লখনৌতে আওয়াধি ব্রেকফাস্টের চল রয়েছে। কলকাতায় ফাইন-ডাইনিং-এ আওয়াধি খাবারের চল নেই। সেই কারণেই আওয়াধি ব্রেকফাস্ট নিয়ে এলাম।’

প্রতি রবিবার সকাল ৭.৩০ থেকে বেলা ১১টা পর্যন্ত মিলবে আওয়াধি ব্রেকফাস্ট। দু’জনের মিলিয়ে খরচ পড়তে পারে ৫০০ টাকা। ট্যাক্স অতিরিক্ত।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *