বজ্র আঁটুনি, ফস্কা গেরো— কী ভাবে দু’বার চুরি গিয়েছিল বিশ্বকাপ?
এর পর স্কটল্যান্ড ইয়ার্ড একটি ফোন পায়। যেখানে অর্থ দাবি করে বলা হয়, ট্রফিটা তাদের কাছে আছে এবং ফেরত পেতে চাইলে টাকা দিতে হবে। এর পর তদন্তে নেমে স্কটল্যান্ড ইয়ার্ড এডওয়ার্ড বেটলি নামে একজন প্রাক্তন সেনাকে গ্রেফতার করে। সেই ব্যক্তি দাবি করেছিলেন তিনি এই বিশ্বকাপ ট্রফি চুরিতে সাহায্য করেছিলেন।
তবে সেই ব্যক্তির কাছ থেকে কোনও ট্রফি পাওয়া যায়নি। এর পর পিকেল নামের একটি কুকুর সেই ট্রফিটি খুঁজে পায়। ভাইরাল ছবিতে দেখা যায়, কুকুরটি ট্রফি নিয়ে বসে আছে। তার মালিক ডেভিড করবেটকে আর্থিক পুরস্কার দেওয়া হয়। এর পর সেই ট্রফিটা নিয়ে সেলিব্রেট করে ইংল্যান্ড দল।