মোটা অঙ্কের বেতন ও ভালো জব প্রোফাইল, ভিন শহরেই বাড়ছে চাকরির খোঁজ
অন্য দিকে, নিজের শহরের মধ্যেই আবেদনের হার বেড়েছে ২০.২ শতাংশ। যার তুলনায় ক্রস-সিটি অ্যাপ্লিকেশন-এর পরিমাণ বেড়েছে দেড় গুণ। জব সার্চ প্ল্যাটফর্মটির মতে, তাঁদের প্ল্যাটফর্ম-এ যাঁরা আবেদন করছেন, তাঁদের প্রতি চার জনের মধ্যে এক জন নিজের শহরের বাইরে কাজের জন্য আবেদন করেছেন। যা বেসরকারি চাকরির ক্ষেত্রে নতুন ট্রেন্ড বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাঁরা জানিয়েছেন, আমেদাবাদ, জয়পুর, কোয়েম্বাটোর, ইন্দোর, লখনৌ-এর মতো টিয়ার টু শহরে চাকরির সুযোগ গত জানুয়ারি-এপ্রিলের তুলনায় চলতি বছরের জানুয়ারি-এপ্রিলে বেড়েছে।