মহারাষ্ট্রের বম্বে ব্লাডে প্রাণ ফিরল বৃদ্ধের, উদ্যোগী স্বাস্থ্য দপ্তর - 24 Ghanta Bangla News
Home

মহারাষ্ট্রের বম্বে ব্লাডে প্রাণ ফিরল বৃদ্ধের, উদ্যোগী স্বাস্থ্য দপ্তর

Spread the love

দিগন্ত মান্না, ভগবানপুর

পথ দুর্ঘটনায় জখম বৃদ্ধকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছিল তমলুকের এক নার্সিংহোমে। সেখানে চিকিৎসকেরা জানতে পারেন বৃদ্ধের শরীরে বইছে বম্বে নেগেটিভ গ্রুপের রক্ত। যা খূুবই বিরল অথচ বৃদ্ধের চিকিৎসার জন্য জরুরি। রক্তের অভাবে বৃদ্ধের জীবন সংশয় দেখা দেয়। তাঁকে আনা হয়ে কলকাতায় এসএসকেএম হাসপাতালে। সেখানে ত্রাতার ভূমিকায় এগিয়ে আসে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। তাদের উদ্যোগে মহারাষ্ট্র থেকে বিমানে আনার ব্যবস্থা হয় ওই রক্ত। দেওয়া হয় বৃদ্ধকে। নতুন জীবন পেয়েছেন পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের বাসিন্দা ঊনআশি বছরের প্রবাল মান্না। স্বাস্থ্য দপ্তরের ভূমিকায় খুশি রোগীর পরিবার।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *