গুচ্ছ অভিযোগ, ভেঙে দেওয়া হলো পুলিশ ওয়েলফেয়ার বোর্ড - 24 Ghanta Bangla News
Home

গুচ্ছ অভিযোগ, ভেঙে দেওয়া হলো পুলিশ ওয়েলফেয়ার বোর্ড

Spread the love

মহিলা পুলিশকর্মীদের পোস্টিং নিয়েও এ দিনের বৈঠকে বড় নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু এ দিন সাংবাদিক বৈঠকে বলেন, ‘পুলিশে যে মহিলা কর্মীরা রয়েছেন, তাঁদের পোস্টিংয়ের ক্ষেত্রে হোম ডিস্ট্রিক্টে না হলে পাশের বা কাছাকাছি জেলায় যাতে পোস্টিং দেওয়া হয়, তা দেখা হবে। আমি বলছি না যে, বাড়ির কাছেই পোস্টিং দিতে হবে। কিন্তু তাঁরা যেন নিজের জেলার কাছাকাছি পোস্টিং পান, তা এখন থেকে মাথায় রাখা হবে।’ তাঁর সংযোজন, ‘কোচবিহারের বোন (কোনও মহিলা পুলিশকর্মী) যাতে শিলিগুড়ি বা দুই দিনাজপুরে পোস্টিং পান, তা দেখা হবে।’ পুরুষ কর্মীদের জন্য মুখ্যমন্ত্রী বলেন, ‘যে সব কনস্টেবলের ১৫ বছর চাকরি হয়ে গিয়েছে, তাঁরাও যাতে বাড়ি বা নিজের জেলার কাছাকাছি পোস্টিং পান, এখন থেকে সেই চেষ্টাও থাকবে।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *