ডায়মন্ড হারবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দেখতে জনতার ঢল
ডায়মন্ড হারবারে পা রাখতেই রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে কেন্দ্র করে রাস্তায় আছড়ে পড়ল দলীয় কর্মী ও সমর্থকদের অভূতপূর্ব উচ্ছ্বাস। ঐতিহাসিক জয়ের পর প্রথম জেলা সফরে বেরিয়েছেন মুখ্যমন্ত্রী, আর সেই সফরের শুরুতেই ডায়মন্ড হারবারে বিভিন্ন এলাকায় উপচে পড়া ভিড় সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় প্রশাসনকে।