বাংলার উচ্চশিক্ষাকে বিশ্বমানের করতে বিশ্বজয় চট্টোপাধ্যায়ের রোডম্যাপ
বাংলা মানেই শিক্ষা, চিন্তা আর মেধার এক সমৃদ্ধ ইতিহাস। কিন্তু বদলে যাওয়া বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের শিক্ষাব্যবস্থা আরও আধুনিক হওয়া উচিত নয়? এই প্রশ্ন থেকেই বাংলার উচ্চশিক্ষা নিয়ে এক বিস্তৃত ভাবনার কথা তুলে ধরলেন ইউইএম জয়পুর (UEM Jaipur)-এর উপাচার্য বিশ্বজয় চট্টোপাধ্যায়। তাঁর মতে, সময় এসেছে এমন এক শিক্ষাব্যবস্থা গড়ে তোলার, যা শুধু ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বরং গবেষণা, প্রযুক্তি, দক্ষতা এবং বিশ্বমানের সুযোগের দরজা খুলে দেবে বাংলার তরুণ প্রজন্মের সামনে।