নিজের পোস্টারে প্রণাম সইফের, ভাইরাল ভিডিয়ো নিয়ে মুখ খুললেন অভিনেতা
সইফ আরও বলেন, পরে তাঁকে অনেকের কাছেই এই বিষয়টি ব্যাখ্যা করতে হয়েছে। তাঁর কথায়, ‘আমার হাতের ভঙ্গিটা প্রণামের মতো দেখাচ্ছিল ঠিকই, কিন্তু উদ্দেশ্যটা ছিল শুভেচ্ছা জানানো। ভাইরাল হওয়ার জন্য আগে থেকে কিছু পরিকল্পনা করিনি।”
যদিও বিষয়টি নিয়ে তৈরি হওয়া মিম দেখে বিরক্ত নন অভিনেতা। বরং সেগুলো বেশ উপভোগই করেন তিনি। কারণ, সমাজমাধ্যমে খুব বেশি সক্রিয় না থাকলেও তাঁকে ঘিরে কী চলছে, তার খবর রাখেন সইফ। তাঁর কোনও ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট না থাকলেও, অনুরাগীদের বানানো নানা মিম তাঁর নজরে আসে। অভিনেতার কথায়, ‘আমি মনে করি, এই ধরনের বিষয় হালকা মজার ছলেই নেওয়া উচিত। দর্শকেরা আমাকে ভালোবাসেন বলেই এগুলো তৈরি করেন।’