জয়ী বিধায়কদের নিয়ে কালীঘাটের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেককে নিয়ে ঠিক কী বলেছিলেন? জানালেন বিদ্রোহী বিধায়ক সন্দীপন সাহা
জয়ী বিধায়কদের নিয়ে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক করেন। বৈঠকে বিধায়কদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সে দিন বলেন, ‘অভিষেকের বিরুদ্ধে কোনও মন্তব্য করা যাবে না’। এই সময় লাইভ-এ এমনটাই জানালেন বিদ্রোহী বিধায়ক সন্দীপন সাহা। সন্দীপন সাহা আরও বলেন, ‘বিধায়ক ও মন্ত্রীদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন নির্বাচনে অভিষেকের ভূমিকা অনস্বীকার্য, সবাই অভিষেককে স্ট্যান্ডিং ওভেশন দিন’।