ডিজে’য় নিষেধাজ্ঞা, না মানলে আইনি পদক্ষেপ - 24 Ghanta Bangla News
Home

ডিজে’য় নিষেধাজ্ঞা, না মানলে আইনি পদক্ষেপ

Spread the love

শনিবার দাসপুর থানার ওসি প্রদীপ সিংহ মাইক ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে কড়া বার্তা দিয়েছেন। নির্দেশ না মানলে কড়া আইনি পদক্ষেপ করা হবে বলেও ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হয়েছে। দাসপুর থানার এক পুলিশ আধিকারিক বলেন, ‘শব্দদূষণ নিয়ে সরকারের বিধিনিষেধ সম্পর্কে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে আলোচনা হয়েছে। ডিজে বাজানো যাবে না। নিয়ম না মানলে কড়া ব্যবস্থার কথা জানিয়ে দেওয়া হয়েছে।’ সন্তু দাস নামে এক মাইক ব্যবসায়ী বলেন, ‘ডিজে বাজানো নিয়ে বৈঠকে বিশেষ জোর দেওয়া হয়েছে। শব্দদূষণ এড়িয়ে চলার কথা বলা হয়েছে। সরকারের গাইডলাইন অনুযায়ী চলার কথা জানিয়েছি আমরা।’ প্রসঙ্গত, শুক্রবার রাতেই দাসপুর থানার জ্যোতিসব গ্রামে শীতলা পুজো উপলক্ষে মাইক বাজানো নিয়ে উত্তেজনা ছড়ায়। মাইক অপারেটরের মোটরবাইকে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে কয়েক জন মত্ত যুবকের বিরুদ্ধে। ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *