আলাদা জেলা হবে শিলিগুড়ি? প্রশাসনিক বৈঠকে প্রস্তাব বিজেপি বিধায়কদের
এ প্রসঙ্গে আনন্দময় বলেন, ‘মাটিগাড়া, শিবমন্দির বা আঠারোখাই এবং বাগডোগরা এই নিয়ে আলাদা পুরসভা অথবা শিলিগুড়ির সঙ্গে সংযুক্ত করে গ্রেটার শিলিগুড়ি পুরসভা করা উচিত। এই নিয়ে বিধানসভায় প্রস্তাব তুলব। এছাড়া শিলিগুড়ি কমিশনারেট এলাকা এবং ডাবগ্রাম ফুলবাড়ি অঞ্চল নিয়ে যাতে শিলিগুড়ি জেলা হয়, সেই বিষয়ে বিগত দিনেও আমি বিধানসভায় প্রস্তাব দিয়েছি, চিঠি লিখেছি। আগামীতেও এই নিয়ে কথা বলব।’ শিখার মন্তব্য, ‘আমাদের এলাকার একটি বড় অংশের মানুষকে প্রশাসনিক কাজের জন্য জলপাইগুড়িতে ছুটতে হয়। গ্রামীণ এলাকাটি এখন আর গ্রামের পর্যায়ে পড়ে না। সেই কারণে এই বিষয়গুলো নিয়ে অবশ্যই ভাবনা চিন্তা করতে হবে।’ শঙ্কর অবশ্য এ দিনের বৈঠক নিয়ে কিছু বলতে চাননি।