অবহেলায় ভগ্নদশায় রাজ কাপুর-দিলীপ কুমারের বাড়ি, ভেঙে পড়বে যেকোনও সময়!
দ্রুত সংরক্ষণের কাজ শুরু না হলে আগামী কয়েক বছরের মধ্যেই হয়তো ইতিহাসের পাতায় নামটুকুই পড়ে থাকবে, বাস্তবে আর কোনও অস্তিত্ব থাকবে না এই বাড়িগুলির। অথচ পাকিস্তান সরকার ২০১৬ সালেই রাজ কপূর ও দিলীপ কুমারের পৈতৃক ভিটেকে ‘জাতীয় ঐতিহ্য’ হিসেবে ঘোষণা করেছিল। তা সত্ত্বেও কেন এই অবস্থা, সেই প্রশ্নই তুলছেন অনেকেই।
সরকারি সূত্রের দাবি, সংস্কারের জন্য অর্থ অনুমোদিত হলেও সেই টাকা এখনও হাতে এসে পৌঁছয়নি। ফলে প্রত্নতত্ত্ব বিভাগও কাজ শুরু করতে পারেনি। এই দীর্ঘসূত্রতার সুযোগেই ধীরে ধীরে বাড়িগুলিকে গ্রাস করেছে আগাছা, ভাঙাচোরা দেওয়াল, জমে থাকা আবর্জনা আর প্রকৃতির দাপট।