কাঁটাতার দিতে মালদায় জমি অধিগ্রহণ শুরু
এই সময়, মালদা: রাজ্য সরকারের নির্দেশ মতো মালদার ভারত-বাংলাদেশের উন্মুক্ত সীমান্তে কাঁটাতার দিতে জমি অধিগ্রহণের কাজ শুরু করে দিল প্রশাসন। শনিবার হবিবপুর ব্লকের ভবানীপুর, আগ্রা হরিশ্চন্দ্রপুর এলাকায় ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকেরা সীমান্তে জমির কাগজপত্র খতিয়ে দেখে মাপজোখের কাজ শুরু করেন।