Surendranath College Union Room: ইউনিয়ন রুমই দুষ্কৃতীদের সেফ রুম? ২ ট্রলি টাকার পর এবার সুরেন্দ্রনাথে উদ্ধার বন্দুক-কন্ডোম | Gun, Condom Recovered From Surendranath College Union Room After Cash Haul Sparks Massive Controversy - 24 Ghanta Bangla News
Home

Surendranath College Union Room: ইউনিয়ন রুমই দুষ্কৃতীদের সেফ রুম? ২ ট্রলি টাকার পর এবার সুরেন্দ্রনাথে উদ্ধার বন্দুক-কন্ডোম | Gun, Condom Recovered From Surendranath College Union Room After Cash Haul Sparks Massive Controversy

Spread the love

কলকাতা: টাকা তো ছিলই এবার সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুম থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র। তাতেই নতুন করে চাঞ্চল্য। মুচিপাড়া থানার পুলিশের তল্লাশি চলার সময়েই এই আগ্নেয়াস্ত্রের খোঁজ মিলেছে বলে জানা যাচ্ছে। তাহলে কী কলেজের ইউনিয়ন রুমই দুষ্কৃতীদের সেফ রুম? প্রশ্ন ঘুরছে। শুধু তাই নয়, উদ্ধার হয়েছে কন্ডোমও। কলেজের তিনতলায় খোঁজ মিলেছে দু’টি এসি বেডরুমের। বেডরুমের সঙ্গে রয়েছে আবার অ্যাটাচড বাথরুমও। ইতিমধ্যেই ইউনিয়ন রুম ঘিরে ফেলে জোরকদমে আরও তল্লাশি চালাচ্ছে পুলিশ। 

রাতেই কলেজে যান ৫০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সজল ঘোষ। তিনি যে এলাকায় থাকেন সেই এলাকার খুব কাছেই রয়েছে এই কলেজ। তিনি স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সুর চড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘুরে দেখেন ইউনিয়ন রুম থেকে কমন রুম, সব এলাকাই। তীব্র কটাক্ষের সুরে বলেন, “ওরা তো দেশে জনসংখ্যা যাতে রোধ হয় তারও ব্যবস্থা রেখেছে বলে দেখলাম। এই সব ব্যাপারে ওরা খুব সাবধানী।”  

অন্যদিকে ইউনিয়ন রুম থেকে উদ্ধার হয়েছে প্রচুর অ্যাডমিড কার্ড, ভর্তির ফর্ম, কন্যাশ্রীর নথি। কলেজের ছাদে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মদের বোতল। মিলেছে কন্ডোমও। শিয়ালদহ স্টেশন থেকে একেবারে হাঁটা পথে। শহরের এই নামজাদা কলেজের এই হালে শোরগোল শিক্ষামহলের অন্দরে। বিকালেই কলেজ থেকে ২ ট্রলি ভর্তি টাকা উদ্ধারের খবর মিলেছিল। যদিও তার সিংহভাগই খেয়েছে উইয়ে। এবার আগ্নেয়াস্ত্র উদ্ধারের খবর শুরু হয়ে গিয়েছে চাপানউতোর। কারা এগুলো রাখলো, কাদের বা কাজে লাগতো, দুষ্কৃতীদের আনাগোনা ছিল কিনা সবটাই খতিয়ে দেখছে পুলিশ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *