আইলিগ চ্যাম্পিয়ন ডায়মন্ড হারবার এফসি
অবিশ্বাস্য নজির গড়ল ডায়মন্ড হারবার এফসি। মাত্র পাঁচ বছরের বাংলার এই ক্লাব আই লিগে (এখন ইন্ডিয়ান ফুটবল লিগ) চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে খেলার যোগ্যতা অর্জন করে নিল। রবিবার রাতে গোয়ার ফাতোরদা স্টেডিয়ামে ডেম্পোর সঙ্গে ১–১ করে এক ম্যাচ বাকি থাকতেই লাজং, শ্রীনিধির ধরাছোঁয়ার বাইরে চলে গেল কিবু বিকুনিয়ার টিম।