ডিজ়েল পাচার আটকে ওসির রোষে এএসআই, অভিযোগ জানিয়ে ইমেল মুখ্যমন্ত্রীকে
এ দিকে, তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন অন্ডাল থানার ওসি গোপাল পাত্র। তাঁর পাল্টা বক্তব্য, ‘তেল পাচার যদি রুখে থাকেন, তা হলে তেল গেল কোথায়? কাউকে গ্রেপ্তার করা হলো না কেন?’ সুপ্রিয়া মুখোপাধ্যায়কে ডিউটি থেকে বঞ্চিত করার অভিযোগ উড়িয়ে দিয়ে ওসির দাবি, ‘উপর মহল থেকে অর্ডার এসেছে, থানার হেল্প ডেস্কে একজন মহিলা কনস্টেবল অথবা মহিলা অফিসারকে রাখতে হবে। আমার থানায় কোনও মহিলা কনস্টেবল নেই, তাই সুপ্রিয়া মুখোপাধ্যায়কে হেল্প ডেস্কে বসতে বলা হয়েছে।’ নিজের গাড়িচালকের বিষয়ে ওসির ব্যাখ্যা, ‘পাপ্পু যাদবের স্ত্রী অসুস্থ। অনেকদিন হলো ও আমার গাড়ি চালানো ছেড়ে দিয়েছে।’