অ্যাক্টিভিজ়মের নামে সিস্টেমকে বেলাগাম আক্রমণ! ভর্ৎসনা শীর্ষ কোর্টের - 24 Ghanta Bangla News
Home

অ্যাক্টিভিজ়মের নামে সিস্টেমকে বেলাগাম আক্রমণ! ভর্ৎসনা শীর্ষ কোর্টের

Spread the love

কারা ‘পরজীবী’? এই প্রসঙ্গেই বেকার যুবসমাজের একাংশকে নিশানা করে সিজেআই ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ বলে, ‘কাজ নেই এমন ইয়ংস্টারদের একাংশের আচরণ তো আরশোলার মতো। কেউ–কেউ তো দেখি স্বঘোষিত অ্যাক্টিভিস্ট বা নিজেই আস্ত মিডিয়া হয়ে উঠছে! কেউ কেউ আবার আরটিআই অ্যাক্টিভিস্ট! যাকে–পারছে তাকেই অ্যাটাক করছে।’ বিচারপতি বাগচীও আপিলকারী আইনজীবীকে বিঁধে বলেন, ‘নিজের ডেজ়িগনেশন আদায় করা ছাড়া আপনার আর কোনও কাজ নেই? সিনিয়র অ্যাডভোকেট ডেজ়িগনেশন আদায় করতে হয় না, এটা একটা সময়ের পরে প্রাপ্য সম্মান।’ কোর্টে ‘কাজ করে চলা’ আইনজীবীদের একাংশের ডিগ্রির সত্যতা নিয়েও সংশয় প্রকাশ করে বেঞ্চ। প্রধান বিচারপতি জানান, এমন আইনজীবীদের ডিগ্রি যাচাইয়ে সিবিআই তদন্তের কথাও ভাবছে শীর্ষ আদালত। অ্যাক্টিভিজ়মের নামে কারা সোশ্যাল মিডিয়ায় জুডিশিয়ারিকে আক্রমণ করছে, সুপ্রিম কোর্ট সে দিকেও কড়া নজর রাখছে বলে জানান সিজেআই।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *